পরিচিতি
‘বিকশিত নারী নেটওয়ার্ক’ হলো তৃণমূলের নারীদের নেতৃত্ব বিকাশ এবং তাদেরকে সামাজিক পরিবর্তনের রূপকার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত প্রশিক্ষিত নারীনেত্রীদের দেশব্যাপী একটি নেটওয়ার্ক।
লক্ষ্য ও উদ্দেশ্য
নেটওয়ার্ক-এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো দি হাঙ্গার প্রজেক্ট সূচিত নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন কার্যক্রমকে সারাদেশে বিস্তৃত ও অধিকতর ফলপ্রসূ করা, নারী নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি, নারী-পুরুষের মধ্যকার বৈষম্য অবসানের লড়াই বেগবান করা এবং তৃণমূলে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন করা।
সাংগঠনিক কাঠামো
কার্যক্রম পরিচালনা নীতিমালার ভিত্তিতে সারাদেশে বিকশিত নারী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালিত হয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।সংগঠনের গঠন কাঠামো পাঁচস্তর বিশিষ্ট।যথা: ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, জাতীয় কমিটি, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
কার্যক্রম
নারী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ ও নারীনেত্রীদের ফলো-আপ প্রশিক্ষণ এবং সভা, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি, ইত্যাদি। নারীনেত্রীগণ যেসব কার্যক্রম পরিচালনা করেন: আয়মুখী কাজে যুক্ত হওয়া, নারী নির্যাতন প্রতিরোধ করা, জন্মনিবন্ধন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজন, ইত্যাদি।
সাম্প্রতিক নিউজ
অদম্য নারী পুরস্কার-২০২৫ অর্জন করলেন বিকশিত নারী নেটওয়ার্কের ৫ নারীনেত্রী
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই বছর, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি...
ক্ষুধামুক্তির আন্দোলনে যুক্ত হলেন তৃণমূলের ২২৮ জন বলিষ্ঠ
দি হাঙ্গার প্রজেক্ট গভীরভাবে বিশ্বাস করে, ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’। বিদ্যমান জেন্ডার অসমতা ও বৈষম্যহীন, ক্ষুধামুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম অন্তরায়। নারীকে অবদমিত রেখে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। তাই দি হাঙ্গার প্রজেক্ট নারীর...
‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর “জেলা কমিটি পুনর্গঠন এবং পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার জনপ্রিয় করা এবং এদেশে অর্থবহ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত "গণতন্ত্র শক্তিশালীকরণ" প্রকল্পের আওতায় 'বিকশিত নারী নেটওয়ার্ক' এর আয়োজনে নেটওয়ার্কের সাংগঠনিক...
বিকশিত নারী নেটওয়ার্ক-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিকশিত নারী নেটওয়ার্ক এর উদ্যোগে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি নারীনেত্রী জাহান পান্না। প্রধান অতিথি...
স্বেচ্ছাসেবক এবং নেটওয়ার্ক
২৮৪টি ইউনিট
৫১টি জেলা
৬৮টি উপজেলা
১৯৯টি ইউনিয়ন
১০,১৭২টি নেটওয়ার্ক সদস্য
“বিকশিত নারী নেটওয়ার্ক”-এর মূল লক্ষ্য হলো- নারী পুরুষের সমতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্রমুক্ত আত্ননির্ভরশীল বাংলাদেশ সৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একদল নারীকে সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করা।
নেটওয়ার্কটি হলো এমন একটি প্লাটফর্ম, যার মাধ্যমে তৃনমূলের নারীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করা, সারাদেশে নারী নেত্রীদের সংখ্যা বৃদ্ধি করা, রাষ্ট্রের সর্বস্তরে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনকে সমর্থন ও জোরদার করা, নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটানো, পারিবারিক নির্যাতন প্রতিরোধসহ নারীর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা। এছাড়া নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় পর্যায়ে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বা “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য” বাস-বায়ন করা

