আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিকশিত নারী নেটওয়ার্ক এর উদ্যোগে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি নারীনেত্রী জাহান পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, সুজন সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট এর সাবেক কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার।
আলোচক হিসেবে সভায় অংশগ্রহণ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, উপ-পরিচালক জমিরুল ইসলাম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর। সভায় আরও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালক (অর্থ ও প্রশাসন) স্বপন কুমার সাহা এবং সংস্থার কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সারাদেশ থেকে দুই শতাধিক আইডিতে প্রায় চার শতাধিক নারীনেত্রী সভায় যুক্ত হন।
সভায় টি হাঙ্গার প্রজেক্ট এর কর্মএলাকার ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে ২৩ জন নারীনেত্রী ২৩টি জেলার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি নারীনেত্রী আঞ্জু আনোয়ারা ময়না।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বিকশিত নারী নেটওয়ার্ক এর কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার। সভার সভাপতি নারীনেত্রী জাহান পান্না উপস্থিতি সকলকে স্বাগত জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু করেন। এরপর নেটওয়ার্ক এর সাবেক সম্পাদক নাছিমা আক্তার জলির অকাল প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, নাছিমা আক্তার জলি বিকশিত নারী নেটওয়ার্ক এর প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং নেটওয়ার্ককে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে দিবসের তাৎপর্য সম্বলিত প্রবন্ধ পাঠ করে বিকশিত নারী নেটওয়ার্ক এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি নারীনেত্রী ক্যামেলিয়া চৌধুরী।
আন্তর্জাতিক নারী দিবসে নারীনেত্রীগণ যেসব অঙ্গীকার করেন তা হলো:
১.স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সম-অংশগ্রহণ নিশ্চিত করব;
২. জাতীয় ও স্থানীয় নির্বাচনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন সংরক্ষণ করে সেখানে সরাসরি নির্বাচনের দাবিতে সোচ্চার হব;
৩. সর্বক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ পাশ করার দাবিতে অ্যাডভোকেসি পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখব;
৪. প্রত্যেক নারী যাতে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং তাদের জন্য বিনিয়োগ বৃদ্ধি করব;
৫. সম্পদ ও সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করব;
৬. অথনৈতিক কর্মকা-ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালি কাজের অবদানকে স্বীকৃতি প্রদান করব;
৭. বাল্যবিবাহ, যৌতুক ও অ্যাসিড নিক্ষেপ-সহ নারীর প্রতি সকল প্রকার নির্যাতন রোধে সক্রিয় ভূমিকা পালন করব এবং এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিদের সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধি করব;
৮. নারীর প্রতি সহিংসতাকে ব্যক্তিগত ও স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার প্রথাগত দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব এবং নারী নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সচেতন ও সম্পৃক্ত করব;
৯. ‘কন্যাশিশু বোঝা নয়, বরং সম্পদ’ এ বোধ থেকে কন্যাশিশু সকল সুযোগ ও অধিকার নিশ্চিত করব; এবং
১০. নারী-পুরুষের সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ‘নারী উন্নয়ন নীতি-২০১১’ জাতীয় শিশুনীতি, বাল্যবিবাহ নিরোধ আইন-সহ অন্যান্য নীতি ও আইন পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করব।
আলোচনা সভার প্রথম পর্বে যে নারীনেত্রীগণ বক্তব্য রাখেন তাঁরা হলেন:
১. জনাব শামীম আক্তার, উপদেষ্টা, কক্সবাজার জেলা কমিটি
২. জনাব অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলি, সভাপতি, ঢাকা জেলা কমিটি
৩. জনাব ফিরোজা বুলবুল কলি, সভাপতি, যশোর জেলা কমিটি
৪. জনাব শাহানা হক, সভাপতি, কুমিল্লা জেলা কমিটি
৫. জনাব সৈয়দা রুখসানা জামান শানু, সভাপতি নীলফামারী জেলা কমিটি
৬. জনাব শামীমা খান, সভাপতি, জামালপুর জেলা কমিটি
৭. জনাব আরমিনা আক্তার, সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটি
৮. জনাব মল্লিকা রাণী দাস, সদস্য, বাগেরহাট জেলা কমিটি
৯. জনাব ফাতেমা আক্তার, সম্পাদক, মাদারীপুর জেলা কমিটি
১০. জনাব অনুজা সুলতানা, সভাপতি, রাজশাহী জেলা কমিটি
আলোচনা সভার দ্বিতীয় পর্বে যে নারীনেত্রীগণ বক্তব্য রাখেন তাঁরা হলেন:
১. জনাব রাশেদা আখতার চৌধুরী, উপদেষ্টা, কুমিল্লা জেলা কমিটি
২. জনাব জেসমিন সুলতানা পারু, উপদেষ্টা, চট্টগ্রাম জেলা কমিটি
৩. জনাব সামসি আরা জামান কলি, সভাপতি, রংপুর জেলা কমিটি
৪. জনাব তাজরানা ইয়াসমিন টুলু, সভাপতি, মানিকগঞ্জ জেলা কমিটি
৫. জনাব হেনা বেগম, সভাপতি, সিলেট জেলা কমিটি
৬. জনাব লুৎফুন্নাহার লুৎফা, সভাপতি, ময়মনসিংহ জেলা কমিটি
৭. জনাব মমতা বিশ্বাস, সদস্য, খুলনা জেলা কমিটি
৮. জনাব সুমা কর, সভাপতি, আগৈলঝাড়া উপজেলা কমিটি, বরিশাল
৯. জনাব রোকসানা বেগম, সভাপতি, গুরুদাসপুর উপজেলা কমিটি, নাটোর
১০. জনাব পারভীন আক্তার, সভাপতি, সাহস ইউনিয়ন কমিটি, ডুমুরিয়া উপজেলা, খুলনা।

