Select Page

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই বছর, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর ৫ জন নারীনেত্রী সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিগত বছরগুলোতেও ‘দি হাঙ্গার প্রজেক্ট’ কর্তৃক বিকশিত নারী নেটওয়ার্কের নারীনেত্রীরা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের অদম্য নারী পুরস্কারে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারীদের তালিকা নিচে দেওয়া হলো:

• সমাজ উন্নয়নে অসামান্য অবদান: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার নারীনেত্রী রিতা বর্মন, সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য জেলা ও বিভাগীয়— উভয় পর্যায় থেকেই ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫’ অর্জন করেছেন।
• সমাজে অসামান্য অবদান: বরিশাল জেলা থেকে নারীনেত্রী মাজেদা বেগম সমাজে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন।
• অর্থনৈতিক সাফল্য অর্জন: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নারীনেত্রী মনিরা আক্তার অর্থনৈতিক সাফল্যে অসামান্য অবদানের জন্য-এ সম্মাননা লাভ করেন।
• শিক্ষা ও চাকরিতে সফলতা: বান্দরবান জেলার লামা উপজেলার নারীনেত্রী শারাবান তফুরা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

নিজ নিজ ক্ষেত্রে অদম্য সংগ্রাম, সামাজিক নেতৃত্ব ও অবদানের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বীকৃতিস্বরূপ তাদের এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।