নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার জনপ্রিয় করা এবং এদেশে অর্থবহ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “গণতন্ত্র শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর আয়োজনে নেটওয়ার্কের সাংগঠনিক কাঠামোকে সক্রিয় এবং সুদৃঢ়করণের জন্য দি হাঙ্গার প্রজেক্টের ১০টি অঞ্চলের ৩০টি জেলায় “জেলা কমিটি পুনর্গঠন এবং পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
এই ৩০টি জেলার জেলা কমিটির তথ্য নিম্নরূপ: বরিশাল অঞ্চল: ১. বরিশাল জেলা কমিটি: গত ১৮/১১/ ২০২৫ তারিখে ২৫সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২. ঝালকাঠি জেলা কমিটি: গত ১৯/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৩. মাদারীপুর জেলা কমিটি: গত ৫/১২/২০২৫ তারিখে ১৭ সদস্য বিশিষ্ট কমিটপুনর্গঠন করা হয়েছে। তাছাড়া নতুন কমিটি গঠন: শরিয়তপুর জেলা কমিটি গত ৫/১২/ ২০২৫ তারিখে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

চট্রগ্রাম অঞ্চল:৪. কক্সবাজার জেলা কমিটি গত ১৮/১০/ ২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কুমিল্লা অঞ্চল: ৫.কুমিল্লা জেলা কমিটি গত ৪/৪/২০২৬ তারিখে, ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ঢাকা অঞ্চল: ৬. ঢাকা জেলা কমিটি গত ১৯/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৭. মানিকগঞ্জ জেলা কমিটি গত ২৩/১১/২০২৫ তারিখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৮. গাজীপুর জেলা কমিটি গত ২৭/১১/২০২৫ তারিখে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৯. নারায়ণগঞ্জ জেলা কমিটি গত ৫/০৪/২০২৬ তারিখে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ঝিনাইদহ অঞ্চল: ১০.যশোর জেলা কমিটি গত ১৬/১০/২০২৫ তারিখে ২১সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১১. কুষ্টিয়া জেলা কমিটি গত ১৮/১০/২০২৫ তারিখে ১৯সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২. মেহেরপুর জেলা কমিটি গত ২৩/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছ ১৩. ঝিনাইদহ জেলা কমিটি গত ১২/০২/২০২৬ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
খুলনা অঞ্চল: ১৪. খুলনা জেলা কমিটি গত ২৩/১১/২০২৫ তারিখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৫. বাগেরহাট জেলা কমিটি গত ২৪/১১/২০২৫ তারিখে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৬. সাতক্ষীরা জেলা কমিটি গত ২৫/০৪/২০২৬ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ময়মনসিংহ অঞ্চল: ১৭. কিশোরগঞ্জ জেলা কমিটি গত ১৬/১০/২০২৫ তারিখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৮. জামালপুর জেলা কমিটি গত ২০/১০/২০২৫ তারিখে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৯. ময়মনসিংহ জেলা কমিটি গত ২২/১০/২০২৫ তারিখে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২০. নেত্রকোনা জেলা কমিটি গত ২৯/১০/২০২৫ তারিখে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২১. টাংগাইল জেলা কমিটি গত ২৭/০৪/২০২৬ তারিখে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রাজশাহী অঞ্চল: ২২. নওগাঁ জেলা কমিটি গত ১০/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৩. জয়পুরহাট জেলা কমিটি গত ১১/১১/২০২৫ তারিখে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৪.রাজশাহী জেলা কমিটি গত ১২/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৫. নাটোর জেলা কমিটি গত ২৫/১২/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রংপুর অঞ্চল: ২৬. দিনাজপুর জেলা কমিটি গত ১৩/১১/২০২৫ তারিখে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৭. রংপুর জেলা কমিটি গত ১৪/১১/২০২৫ তারিখে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৮. গাইবান্ধা জেলা কমিটি গত ২৪/১২/২০২৫ তারিখে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সিলেট অঞ্চল: ২৯. সুনামগঞ্জ জেলা কমিটি গত ০৭/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৩০. মৌলভীবাজার জেলা কমিটি গত ০৯/১১/২০২৫ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। সর্বমোট ৩০ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এই ৩০টি জেলা কমিটি পুনর্গঠনের মাধ্যমে ৬৫৬জন নারীনেত্রী কমিটির সদস্য হিসেবে নেটওয়ার্কের কাজের সাথে যুক্ত হয়েছেন।

