Select Page

দি হাঙ্গার প্রজেক্ট গভীরভাবে বিশ্বাস করে, ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’। বিদ্যমান জেন্ডার অসমতা ও বৈষম্যহীন, ক্ষুধামুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম অন্তরায়। নারীকে অবদমিত রেখে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। তাই দি হাঙ্গার প্রজেক্ট নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ের একদল নারীকে সংগঠিত, ক্ষমতায়িত ও তাদের সামর্থ্য বিকাশের লক্ষ্যে নিবিড় ও ধারাবাহিক প্রশিক্ষণ—কর্মশালা পরিচালনা করে আসছে। প্রশিক্ষণের প্রথম ধাপ এবং ভিত্তি হলো ‘নারী নেতৃত্ব বিকাশ’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ।

দি হাঙ্গার প্রজেক্ট কর্তৃক বাস্তবায়িত “গণতন্ত্র শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে ২০২৬ সালে ৯টি ব্যাচে ৯টি ‘নারী নেতৃত্ব বিকাশ’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে নয়টি অঞ্চলের ২২৮ জন বলিষ্ঠ নারীনেত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে বরিশাল অঞ্চলে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৬জন, চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে ২৪ জন, ঢাকায় ২১ জন, ঝিনাইদহে ২৪ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ২৫ জন, রংপুরে ২৬ জন এবং সিলেট অঞ্চলে ২৫ জন অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী নারীনেত্রীগণ উক্ত প্রশিক্ষণের মাধ্যমে জেন্ডার সমতা ও ক্ষুধামুক্তির আন্দোলনকে এগিয়ে নেওয়ার কর্মী হিসেবে বিকশিত নারী নেটওয়ার্ক—এর সঙ্গে যুক্ত হন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার ধারণা, বাংলাদেশে জেন্ডার বৈষম্যের স্বরূপ, খেসারত ও কারণ সম্পর্কে গভীর বিশ্লেষণ, নারীর ক্ষমতায়নের পথ ও উপায় অনুসন্ধান এবং নারী নেতৃত্ব বিকাশের ব্যাপারে