বেগম রোকেয়া দিবস-২০১৩ উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়ােজনে এবং বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এবং কুড়িগ্রামের স্থানীয় সংগঠন এসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট -এএফএ ডি এর অংশগ্রহণে প্রায় দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতেকুড়িগ্রামের আর এক রোডে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে খলিলগঞ্জে সনাক অফিসের সামনে একটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সুশাসনের জন্য প্রচারাভিযান -সুপ্র’র সভাপতি চাষী নুরুন্নবী সরকার, মহিলা পরিষদের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্পাদক আহসান হাবীব লীনু প্রমুখ।
Recent Posts
- বিকশিত নারী নেটওয়ার্ক-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত
- এবারও ‘জয়িতা’ পুরস্কারে ভূষিত হলেন ১১ জন নারীনেত্রী ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৪’
- ২০২৩ সালে ১৬টি ‘নারী নেতৃত্ব বিকাশ’ প্রশিক্ষণ
- ‘জয়িতা’পুরস্কারে ভূষিত হলেন ১১ জন নারীনেত্রী
- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় কমিটির সভা ২০২৩


