Select Page

সারা বিশ্ব কাঁপচে এখন করোনার ভয়ে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলূয়া গ্রামের নারীনেত্রী পারভীন আক্তার।তিনি নিজ উদ্যোগে করোনার ভাইরাস আক্রান্তের হাত থেকে শলূয়া গ্রামকে রক্ষা করতে গ্রাম উন্নয়ন দলের সদস্যদের নিয়ে যৌথভাবে অনন্য ভ‚মিকা পালন করছেন। শলূয়া গ্রাম উন্নয়ন দলের সদস্যরা মিলে শলূয়া গ্রামের প্রবেশপথ শলূয়া বাজারে হাত ধৌত করার সাবান ও পানির ব্যবস্থা করেছেন এবং নিয়মিত সেখানে তদারকি করছেন। এছাড়া গ্রামের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অতিদরিদ্র ও দরিদ্র মানুষের সহযোগিতার জন্য কমিউনিটি ফিলানট্র্রোফির মাধ্যমে ১০৪ কেজি চাল, ১৩ কেজি তেল, ১৩ কেজি ডাল, ২৬ কেজি আলু, ১৩টি মাস্ক ও ১৩টি সাবান বিতরণ করেছেন। গ্রামের প্রতিটি টিউবওয়েলে বেঁধে দিয়েছেন সাবান। এখনকার সময়ে যেহেতু বাহির হওয়া পুরাপুরি বন্ধ হওয়া উচিত তাই তিনি এই বিষয়ে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছেন।

শলূয়া গ্রামে যাতে বাহিরের কেউ ঢুকতে না পারে কিংবা কেউ বের হতে না পারে সেই জন্য শলূয়া গ্রামের প্রবেশ পথে তিনি ও শলূয়া গ্রাম উন্নয়ন দলের সদস্যরা মিলে বাঁশ দিয়ে পুরা গ্রামকে লকডাউন করেছেন। তিনি প্রতি নিয়ত করোনাভাইরাস মোকাবেলা করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করে চলেছেন। পাশাপাশি অতিদরিদ্র মানুষের দুমুঠো খাবারের জন্য বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ এলাকার বিত্তবানদের শরনাপন্ন হয়ে চলেছেন প্রতিনিয়ত।