Select Page

নারীনেত্রী সেলিনা আক্তার ছুটে চলেছেন গ্রামে গ্রামে “আসুন আমরা সপথ করি, করোনাভাইরাস মুক্ত গ্রাম গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পত্নীতলা উপজেলা ঘোষনগর ইউনিয়নের নেপালপুর গ্রামের নারীনেত্রী সেলিনা আক্তার নিজের গ্রামসহ আশেপাশের গ্রামে মানুষকে সচেতন করতে অবিরাম ছুটে চলেছেন। লিফলেট বিতরণ, হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো এবং নলক‚পে সাবান নিশ্চিত করতে তিনি আমাইড়, গগনপুর, কৃষ্ণরামপুর এবং নেপালপুরের প্রতিটি পাড়া এবং বাড়ীতে ছুটে চলেছেন তিনি। গ্রামে জীবানুনাশক স্প্রে এবং বিত্তহীন ও কর্মহীন মানুষদেসহায়তার জন্য ইতিমধ্যে তহবিল সংগ্রহ করেছেন ৬টি পরিবারের প্রত্যেকটিতে চাল, ডাল, তৈল, আলু ও সাবান বিতরণ করেছেন। সেলিনা নিরাপদে নিজে এবং সকলকে নিয়ে থাকতে চান।