Select Page

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা মাতারবাড়ী ইউনিয়নের নিয়াজির পাড়া গ্রামে বসবাস করেন নারীনেত্রী জনাব রোজি খান। তিনি মাতারবাড়ি বেগম রোকেয়া নারী জাগরন সমিতির সভাপতি এবং দি হাঙ্গার প্রজেক্ট এর বিকশিত নারী নেটওর্য়াকের চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি।

‘কোভিড-১৯ মহামারী প্রাদ্যুভাবে নিজ উদ্যোগে মাতারবাড়ী ইউনিয়ন, নিজগ্রামে প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম  পরিচালনা করার জন্য মাতারবাড়ী ইউনিয়নের অন্যান্য নারীনেত্রী, মাতারবাড়ি বেগম রোকেয়া নারী জাগরন সমিতির সদস্যদের এবং ইউনিয়নের যুবকদের নিয়ে জরুরী সভা করেন। সভার সিদ্ধান্তক্রমে প্রত্যেকে নিজনিজ ওয়ার্ডে সচেতনমূলক ক্যাম্পেইন কার্যক্রম চালিয়ে যাবেন। মাতারবাড়ী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে কমিউনিটির যুবকদের দিয়ে মাইকিং করেছেন। প্রতি ওয়ার্ডের গ্রামে, পাড়ায় , বিভিন্ন বাড়ীর আশ-পাশে জীবানুনাশক স্প্রে করেন, সাবান দিয়ে বার বার হাতধোয়ার কথা, হাতধোয়ার পদ্ধতি অনুশীলন করা, মাস্ক ব্যবহার করা, ২০টি মাস্ক বিতরণ করাসহ সামাজিক শারিরীক দূরত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেছেন। সকলের উদ্দেশ্য আহ্বান জানান, আতন্ক নয় সচেতনতাই প্রতিরোধ।